বালিয়াপাড়া ও পার্শ্ববর্তী গ্রামের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এই কর্মসূচি। বছরের শুরুতে স্থানীয় স্কুলের শিক্ষকদের সঙ্গে বসে আমরা তালিকা তৈরি করি — কোন শিক্ষার্থীর পরিবারে সামর্থ্য নেই, কে ঝরে পড়ার ঝুঁকিতে আছে।
এরপর সারা বছর ধরে বই-খাতা, স্কুল ড্রেস, পরীক্ষার ফি এবং প্রয়োজনে মাসিক উপবৃত্তি দেওয়া হয়। বছরে দুইবার অভিভাবকদের নিয়ে বৈঠক হয়, যেখানে ফলাফল ও উপস্থিতির হিসাব দেখানো হয়।
মাসে একটি ইমেইল — নতুন কর্মসূচি আর হিসাবের সংক্ষিপ্ত বিবরণ।