স্থানীয় স্বেচ্ছাসেবকদের একটি নেটওয়ার্ক সারা বছর প্রস্তুত থাকে। দুর্যোগের খবর পাওয়ার পর প্রথম কাজ হলো ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করা, তারপর অগ্রাধিকার অনুযায়ী ত্রাণ বিতরণ।
প্রতিটি ত্রাণ প্যাকেটে চাল, ডাল, তেল, চিনি, লবণ, শুকনো খাবার, বিশুদ্ধ পানির ট্যাবলেট এবং প্রাথমিক চিকিৎসার সামগ্রী থাকে। পরিস্থিতি স্বাভাবিক হলে ঘর মেরামতের জন্য টিন ও নগদ সহায়তা দেওয়া হয়।
মাসে একটি ইমেইল — নতুন কর্মসূচি আর হিসাবের সংক্ষিপ্ত বিবরণ।