তারিখ
২৭ সেপ্টেম্বর ২০২৬
২৭ সেপ্টেম্বর ২০২৬
স্থান
ফাউন্ডেশন কার্যালয়, বালিয়াপাড়া, সোনারগাঁও
ফাউন্ডেশন কার্যালয়, বালিয়াপাড়া, সোনারগাঁও
ঢাকা ও নারায়ণগঞ্জের চিকিৎসকদের নিয়ে মাসিক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে ফাউন্ডেশন কার্যালয়ে। রেজিস্ট্রেশন সকাল ৮টা থেকে।
প্রতি মাসের মতো এবারও ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হবে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প। মেডিসিন, শিশু, চক্ষু ও গাইনি বিভাগের চিকিৎসকরা রোগী দেখবেন।
যা যা থাকছে
- বিনামূল্যে ডাক্তার দেখানো ও ব্যবস্থাপত্র
- রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা
- প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে
- জটিল রোগীদের হাসপাতালে রেফার
রেজিস্ট্রেশন সকাল ৮টা থেকে শুরু। সঙ্গে আগের ব্যবস্থাপত্র ও রিপোর্ট থাকলে নিয়ে আসবেন।